ময়মনসিংহ মেডিক্যালের কোভিড ওয়ার্ডে চিকিৎসক সংকট

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৮:৫৩আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৮:৫৩

‘রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের সব চিকিৎসককেই পালাক্রমে কোভিড ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হচ্ছে। যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে আরও চিকিৎসক লাগবে।’ সোমবার (২৬ জুলাই) কথাগুলো বলছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ও মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. মহিউদ্দিন খান।

চিকিৎসক সংকট প্রসঙ্গে ডা. মো. মহিউদ্দিন খান আরও বলেন, ‘ছয়টি কোভিড ফ্লোর ও আইসিইউতে তিন শিফটে প্রতিদিন ৭৫ জন চিকিৎসককে দায়িত্ব পালন করতে হয়। এই ৭৫ জন চিকিৎসক ১৫ দিন দায়িত্ব পালন করার পর ১৫ দিনের জন্যে আইসোলেশনে থাকেন। চিকিৎসক ঘাটতি থাকায় নন কোভিড ওয়ার্ড থেকে চিকিৎসক নিয়ে কোভিড ওয়ার্ডে ডিউটি করাতে হচ্ছে। বর্তমানে হাসপাতালে ১২ জন চিকিৎসকসহ অর্ধশত স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

জানা গেছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে ডেডিকেটেড করোনা ইউনিটের ২১০ শয্যার প্রস্তুতি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম চলে আসছিল। রোগী বেড়ে যাওয়ায় দুই দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় ৪৫০। আইসিইউ ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ২২। সম্প্রতি আইসিইউয়ের সমমানের চিকিৎসাসেবা দিতে একই ফ্লোরে আরও ২৪টি শয্যা বাড়ানো হয়েছে। যেখানে রোগীদের হাই ফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে দুই দফায় ৫০ জন এবং বিভাগীয় স্বাস্থ্য বিভাগ থেকে ৩৩ জন চিকিৎসককে প্রেষণে মমেক হাসপাতালে দেওয়া হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম জানান, রোগী বেড়ে যাওয়ার কারণে শয্যা সংখ্যা বাড়াতে হচ্ছে কিন্তু সেই হারে চিকিৎসক বাড়ছে না। হাসপাতালের অধিকাংশ চিকিৎসককেই কোভিড ইউনিটে দায়িত্ব পালন করতে হচ্ছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে ঘাটতি চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে। দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া জরুরি মনে করছেন এই কর্মকর্তা।

এদিকে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চিকিৎসক বাড়ানো ছাড়া সেবা দেওয়াটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই চিকিৎসকদের ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। দ্রুতই চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগ ভাবছে।

 

/এমএএ/
সম্পর্কিত
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের