হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
০২ জুন ২০২৬, ১৯:৩৪আপডেট : ০২ জুন ২০২৬, ১৯:৩৪

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে ওই চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন। পরিদর্শনকালে হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচ জনকে কর্মস্থলে না পেয়ে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন।

অনুপস্থিত চিকিৎসকরা হলেন- মেডিক্যাল অফিসার সাইফুল ইসলাম শুভ, শামীম কাউছার, শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা।

এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।

তিনি বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। তারা এর ব্যত্যয় ঘটিয়েছেন। আমি শুনেছি, স্থানীয় এমপি সেখানে গিয়ে তাদের পাননি। এমপি পরিদর্শনের সময় অনুপস্থিত পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকেও জানানো হবে।’

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টায় পূর্বঘোষণা ছাড়াই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালামসহ অন্য চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাসপাতালের ২৬ চিকিৎসকের মধ্যে পাঁচ জনকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে তাদের শোকজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসেন না। এমন পাঁচ চিকিৎসক অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে। প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালাম দিনের কার্যক্রম নিয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের একটি ব্রিফ করবেন। সেই মিটিংয়ের উপস্থিতির শিট আমাকে পাঠাবেন। যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা যদি সঠিক জবাব দিতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী, স্ট্যান্টবাজি চলবে না: হাসনাত আবদুল্লাহ
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
সর্বশেষ খবর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী