জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৬:৪৮আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:৪৮

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো– সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আগাহার এলাকার কামরুজ্জামন, মোহাম্মদ উল্লাহ শাওন, হামিদুল ইসলাম, শাইরুল, নুর বক্স, সদের আলী, ফিরোজ আলী, সামিউল ইসলাম, অলিউল হক, তোহিদুল ইসলাম, ইয়াকুব আলী, মানিক আলী, সাব্বির রহমান, কাজল আলী, জহুরুল ইসলাম, রবিউল আওয়াল, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, শামীম উদ্দিন ও রাসেল আহমেদ।

ওসি জানান, নাশকতার উদ্দেশ্যে আতাহার এলাকার কামরুজ্জামানের বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানার এসআই অমিত পাণ্ডে বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম