আড়ত থেকে জেলে পুনর্বাসনের ৫০০ কেজি চাল উদ্ধার

ভোলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ০০:২৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:৩০

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি চালের আড়ত থেকে জেলে পুনর্বাসনের সরকারি ৫শ’ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। বুধবার (৪ আগস্ট) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের চাল ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের সবুজ টেডার্স থেকে এ চাল জব্দ করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা খাদ্য কর্মকর্তার সঙ্গে অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনের ওই চালের আড়ত থেকে ১০ বস্তায় ৫শ’কেজি চাল জব্দ করি। জব্দ করা চাল খাদ্য কর্মকর্তা কমল দের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সবুজ ট্রেডার্সের মালিক মো. জসিম উদ্দিন জানান, এওয়াজপুর ইউনিয়নের মো. মঞ্জুর নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এ চাল কেনেন। ওই ব্যক্তি তার কাছে ৩৮ টাকা কেজি দরে এ চাল বিক্রি করে।

অভিযুক্ত মো. মঞ্জুর বলেন, ‘আমি আজ (বুধবার) দুপুরের দিকে এওয়াজপুর ইউনিয়নের জেলেদের কাছ থেকে এ চাল কিনেছি। পরে শশীভূষণ বাজারের ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’

এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম খোকন জানান, তিনি আজ সকালে খাদ্য গোডাউন থেকে চাল এনে দুপুর ১টা পর্যন্ত তার ইউনিয়নের ৫৬১ জন জেলের মাঝে ৩০ কেজি করে বিতরণ করেন। তিনি বলেন, ‘চাল বিতরণে আমার কোনও অনিয়ম নেই। তবে জেলেরা যদি ইউনিয়ন পরিষদ থেকে তাদের নামে বরাদ্দকৃত পুনর্বাসনের চাল নিয়ে এসে বাইরে অন্য কোথাও বিক্রি করে দেয় সে ব্যাপারে আমার কিছু করার নেই।’

চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান