আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বারের মতো পণ্য আমদানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ২০:২০আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:২০

দেশের অন্যতম বৃহৎ রফতানিমুখী স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে এই প্রথম বারের মতো বেসরকারি উদ্যোগে পণ্য আমদানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে ভারত থেকে ৬৭টি ট্রাকে ১৩২০ মেট্রিক টন গমের একটি চালান এই স্থলবন্দরে পৌঁছেছে।

এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর বিসমিল্লা ট্রেডিংয়ের পক্ষে সিএন্ড এফ এজেন্ট মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন জানান, গত ৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশ থেকে ১৩২০ মেট্রিক টন গম রেলপথে ত্রিপুরা রাজ্যের জিরানিয়া স্টেশনে পৌঁছে। আজ আনুষ্ঠানিকভাবে বন্দরের কাস্টম ক্লিয়ারিংয়ের কার্যক্রম শেষে দুপুরে ৬৭টি ট্রাকে করে গমের এই চালান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়।

তিনি জানান, এতদিন নৌপথে ভারতের কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত এসব পণ্য পরিবহন করা হলেও এই প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে পণ্য পরিবহন করা হচ্ছে। এতে সময় এবং ব্যয় অনেকটাই কমে আসবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারতের ত্রিপুরার সঙ্গে ২০১৭ সালে অন্যান্য রাজ্যের রেলওয়ে যোগাযোগ স্থাপিত হয়। এর পর থেকে ব্যবসায়ীদের কাছে এই সহজপথটি অপরিচিত ছিল। আজকের গম আমদানির মাধ্যমে নতুন দিনের শুভ সূচনা হলো।’

একই কথা জানান, ভারতের শিলিগুড়ি এলাকার আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজার ভাস্কর দে। তিনি বলেন, ‘অন্যান্য বন্দরের তুলনায় এই পথটি দিয়ে রফতানি ব্যয় অনেকটা কম। এতদিন বিষয়টি জানা ছিল না। এখন থেকে প্রতিটি বড় চালান বাংলাদেশে রফতানির ক্ষেত্রে আমরা এই বন্দরটিকে ব্যবহার করবো। এতে আখাউড়া স্থলবন্দর আরও জমজমাট হয়ে উঠবে। আগামী এক মাসের মধ্যে ১৩৩০ মেট্রিক টনের আরও একটি বড় চালান এই বন্দরে পৌঁছার কথা রয়েছে।’

আমদানিকৃত গমের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। তবে কৃষিজাত পণ্য হওয়ায় নীতিমালা অনুযায়ী পণ্যের কোনও মাসুল পাবে না বাংলাদেশ সরকার।

এদিকে একসঙ্গে বিপুল সংখ্যক ট্রাক প্রবেশ করায় বন্দরের শ্রমজীবী মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। গম আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার সময় দুই দেশের কাস্টম কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের