সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৮ মে ২০২৬, ১৮:৩২

পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বেরহাদ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা মাজুইন ইসমাইলের সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বৈঠক করেছেন।

সোমবার (১৮ মে)  পেট্রোনাস টুইনটাওয়ারে  প্রতিষ্ঠানটির নিজস্ব দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মালয়েশিয়া থেকে জি-টু-জি ভিত্তিতে ইউরিয়া সার আমদানিসহ এলপিজি, এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা এবং এ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বাংলাদেশের আগ্রহের বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে মালয়েশিয়া থেকে ইউরিয়া সার সরবরাহ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

সভায় পেট্রোনাস কেমিক্যালস মার্কেটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, সার বিপণন বিভাগের প্রধান এবং বাংলাদেশ হাই কমিশনের উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
সর্বশেষ খবর
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মেধাপাচার নাকি মেধার গতিশীলতা? 
মেধাপাচার নাকি মেধার গতিশীলতা? 
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না
গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার