কুমিল্লায় ব্রিফকেস থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৬, ২৩:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ২৩:২৬

কুমিল্লায় ব্রিফকেস থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের ২ দিন পর ব্রিফকেসের ভেতর থেকে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার আটিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।দাউদকান্দি থানার ওসি আবু সালাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জাহাঙ্গীর হোসেন চাদঁপুর জেলার মতলবপুর উপাদিগ্রামের আবু হানিফের ছেলে। তিনি ঢাকার শান্ত কেমিক্যাল কয়েল কোম্পানির মালিক। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
স্থানীয় সূত্র জানায়,আটিপাড়া গ্রামের একটি নির্জন বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে একটি ব্রিফকেস দেখতে পেয়ে সেটি খুললে তার ভেতরে কম্বল দিয়ে মোড়ানো একটি মরদেহ পাওয়া যায়।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম জানান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন দু’দিন আগে রাজধানীর পূর্ব রায়েরবাগ থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবার সোমবার রাতে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম