ধুনটে যমুনার বন্যা নিয়ন্ত্রণ স্পারে আবারও ধস

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ২৩:৫৮আপডেট : ১০ আগস্ট ২০২১, ২৩:৫৮

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান বন্যা নিয়ন্ত্রণ স্পারের আরও ১০ মিটার অংশ ধসে গেছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের লোকজন মঙ্গলবার (১০ আগস্ট) সকাল থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন। যমুনা নদীর প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে সোমবার মধ্যরাতে স্পারের উত্তরপাশের সিসি ব্লক ধসে নদীতে বিলীন হয়। এর আগে গত ৫ আগস্ট স্পারের ২০ মিটার অংশ ধসে যায়। ওই অংশ মেরামত শেষ না করতেই আবারও ধসের সৃষ্টি হলো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনা নদীর ভাঙন রোধে গত ২০০৩ সালে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের আটাচর থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও দুটি স্পার নির্মাণ করা হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ করেই বানিয়াজান স্পার ধসে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। পরিদর্শন শেষে রাতেই স্পার কিছুটা মেরামত করা হয়। মঙ্গলবার সকাল থেকে পাউবোর লোকজন ভাঙন ঠেকাতে সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন। তবে স্পারটি স্থায়ীভাবে মেরামত করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, বন্যা নিয়ন্ত্রণ স্পারটি রক্ষা করা না গেলে তার ইউনিনের প্রায় ১৫টি গ্রাম নদীগর্ভে বিলীন হবে। তাই এলাকাবাসী দ্রুত স্পারটি স্থায়ী রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।

বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বানিয়াজান বন্যা নিয়ন্ত্রণ স্পারের আরও ১০ মিটার অংশ ধসের খবর পেয়েই সেখানে ঠিকাদার পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম