শিয়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ২৩:০০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২৩:০০

সিরাজগঞ্জের কাজীপুরে মুরগির খামারে শিয়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিবুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বিকালে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত শিশুটি উপজেলার কবিহার গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামে রহিম বক্সের ছেলে রুবেল মিয়া রাস্তার পাশেই গড়ে তুলেছেন মুরগির খামার। খামারের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতের তার থেকে অবৈধ সংযোগ নিয়ে খামারে শেয়াল মারতে ফাঁদ পাততেন তিনি। মুরগিকে শেয়ালের হাত থেকে রক্ষা করতে স্টিলের তৈরি জালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো প্রতিদিন। অনেক আগে থেকেই এভাবে বিদ্যুৎ সংযোগ দিতেন ওই খামারি। শাকিবুল রবিবার সকালে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বোলতার বাসা সংগ্রহ করতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকালে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ দেওয়া জালে আটকে পড়া অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান।

কাজীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল আমিন জানান, শেয়াল মারার জন্য অবৈধ ওই ফাঁদ পেতেছিলেন খামারি। ওই বিদ্যুৎ সংযোগ অবৈধ হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের