স্বর্ণ ডাকাতির মামলায় ওসি সাইফুল ফের ৪ দিনের রিমান্ডে

ফেনী প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ০৯:০২আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৯:০২

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ডাকাতির ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম রবিবার বিকালে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনি সাত দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। আদালত চার দিনের মঞ্জুর করেছেন। এর আগেও তিনি চার দিনের রিমান্ডে ছিলেন।’

এদিকে রবিবার বিকালে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়। পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘এখন থেকে এই মামলাটি পিবিআই তদন্ত করবে। মামলা সংক্রান্ত সব তথ্য-উপাত্ত আমরা বুঝে নিয়েছি। এই মামলার গ্রেফতার ওসি সাইফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের (পিবিআই) হেফাজতে থাকবে। ওসি ছাড়া পাঁচ কর্মকর্তার দ্বিতীয় বারের মতো তিন দিনের রিমান্ড চলছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘ব্যবসায়ীর দেওয়া তথ্যমতে ২০টি স্বর্ণের বারের মধ্যে ১৫টি ওসির বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি উদ্ধারের ব্যাপারে পুনরায় রিমান্ড আবেদন করেছি।’

উল্লেখ্য, গত ৮ আগস্ট বিকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবির ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তারা ২০টি স্বর্ণের বার নিয়ে যান বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় পুলিশ প্রথমে চার জনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়। ডিবির ওসি সাইফুল ইসলামের কাছ থেকে ১৫টি বার উদ্ধার করা হয়। এর পর গত ১০ আগস্ট রাতে গোপাল কান্তি দাস তাদের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এদিকে অভিযুক্ত ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম