দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

চাঁদপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১৬:১০আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৬:১০

চাঁদপুরের হাজীগঞ্জে মহিন উদ্দিন (২৪) নামে এক যুবক দুবাইয়ের আবু সাকারায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে।

মহিন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়নের আহমদপুর গ্রামের শফিউল্লাহর ছেলে। তিনি আবুধাবিতে থাকতেন। সেখান থেকে কর্মোপলক্ষে দুবাইয়ে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। জানা যায়, মহিন চার মাস আগে ছুটিতে এসে বিয়ে করে দ্বিতীয় বার দুবাই গিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, মহিনরা তিন ভাই ও চার বোন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

তার শোকাহত বাবা সফিউল্লাহ বলেন, ‘ছেলেকে বিয়ে করিয়েই বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্যে এমন হবে ভাবতেও পারিনি। ঘটনার পরপরই আমরা সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। এখন শুধু ছেলের লাশটা চাই।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম