যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৬:০১আপডেট : ০৬ মে ২০২৪, ১৮:০১

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন– পিকআপচালক বাবুল চিশতি (৪০) ও তার সহযোগী কবির হোসেন (৫০)।

রবিবার দিবাগত রাতে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার রাত পৌনে ২টার দিকে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের সঙ্গে তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় পিকআপ চালকসহ দুই জন গুরুতর আহত হন।’

এসআই বলেন, ‘পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাবুল চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে মারা যান।’

বাসটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বাসের কোনও যাত্রীকে পাওয়া যায়নি। ধারণা করা হয়, বাসের যাত্রীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম