লক্ষ্মীপুরে হ্যান্ডকাফসহ অস্ত্র মামলার আসামির পলায়ন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৬, ১৫:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:৩৩

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আতিকুর রহমান আজাদ নামে এক অস্ত্র মামলার আসামি পালিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা শেষে বের হয়ে যাবার পথে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর জজ কোটের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন এ তথ্য জানান।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া ঘটনাস্থলে পরির্দশন করেন।
অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র । সে সম্প্রতি র‌্যাবের হাতে তিনটি অস্ত্রসহ গ্রেফতার হয়।

এ ব্যাপারে জেলা জজ আদালতের পিপি মো. জসিম উদ্দিন বলেন, বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলার আসামি আজাদ হাজিরা দিয়ে আদালত থেকে বের হবার সময় হ্যান্ডকাফসহ সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।

লক্ষ্মীপুর পুলিশের এএসপি (সার্কেল) জানান, কোর্ট এলাকা থেকে হাজিরা দিয়ে অস্ত্র মামলার আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক