গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় পলাশবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহজাহান মিয়াসহ জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অন্যান্য অপরাধমূলক মামলায় আরও ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধার সাত উপজেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত জামায়াত শিবিরের তিন নেতাকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।
/আরএ/








