সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ৪ ভারতীয় জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১৬:৩৭আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:৩৭

সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাছ ধরা জাল ও ট্রলারসহ ভারতীয় চার জেলেকে আটক করা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর থেকে বন বিভাগের সদস্যরা তাদের আটক করেন। শনিবার রাতে আটকের পর রবিবার সকাল ১০টায় বন মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলো– ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কিমের বঙ্কিম মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মণ্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় জেলেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে নানা কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে যাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম