বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন: বাদীর জবানবন্দি গ্রহণ শেষ

নোয়াখালী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৯:৩১আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:৩১

নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে বসতঘরে ঢুকে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই দৃশ্য ভিডিও করার ঘটনায় আদালতে বাদীর জবানবন্দি শেষ হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মামলার বাদী ওই গৃহবধূর জবানবন্দি গ্রহণ করা হয়। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন জবানবন্দি গ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পিপি মামুনুর রশিদ লাবলু জবানবন্দি গ্রহণ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদীর জবানবন্দি গ্রহণকালে আদালতে মামলার চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে নয় জন উপস্থিত ছিলেন।’

মামলায় তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১৩ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাদের মধ্যে নয় জন গ্রেফতার ও চার জন পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে বাদীর স্বামীকে বেঁধে রেখে তাকে ধর্ষণচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই দৃশ্য ভিডিও করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার লোকজন। পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে কুপ্রস্তাব দেয় তারা। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় অভিযুক্তরা ৪ অক্টোবর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় বয়ে যায়। ৪ অক্টোবর রাতে ওই গৃহবধূ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও লেখিকা রেহনুমা আহমেদ, নারীনেত্রী তাসলিমা আক্তার ও আফসানা নীলা।

/এমএএ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম