ফেব্রুয়ারিতে ২৬ মেয়ে শিশুসহ ৪২ ধর্ষণ: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮

ফেব্রুয়ারিতে ৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৬ জন মেয়ে শিশু। এসব ঘটনাসহ ২২২ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। প্রকাশিত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানায় বাংলাদেশ মহিলা পরিষদ।

মহিলা পরিষদ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ৪২ জনের মধ্যে ২৬ জন মেয়ে শিশু। এর মধ্যে তিন জন মেয়েসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। একজন মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৫ জন মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন নিপীড়নের শিকার হয়েছে ১১ জন মেয়েসহ ১৬ জন, উত্ত্যক্তকরণের শিকার হয়েছে চার জন মেয়ে। নারী ও মেয়ে শিশু পাচারের ঘটনা ঘটেছে তিনটি, অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে দুজন। এ ছাড়া অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুজন।

পরিষদ আরও জানায়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন চার জন। এর মধ্যে একজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুজন মেয়েসহ সাত জন। তিন জন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে একজন মেয়েসহ দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১২ জন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া একজন মেয়েসহ তিন জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। চার জন মেয়েসহ ১৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচ জন মেয়েসহ ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে।

চার জন মেয়েসহ পাঁচ জন আত্মহত্যার চেষ্টা করেছে। চার জন মেয়েসহ সাত জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। ২০ জন মেয়েসহ ২১ জনকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। দুজন মেয়েসহ চার জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে সাতটি। এ ছাড়া পাঁচ জন মেয়েসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী