কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের নেতৃত্বে সাংবাদিকরা জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. তবারক উল্যাহ এর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিকের ওপর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামান বাবুর নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
স্মারকলিপিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
/টিএন/








