কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২০:১০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২০:১০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার এক কিশোরীকে (১৪) অপহরণ করে ধর্ষণে অভিযুক্ত সাগর সর্দার (২৪) নামে এক যুবককে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে নিলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

গ্রেফতার মো. সাগর সর্দার (২৪) শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার ছওগাঁ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের সর্দার বাড়ির নূর মোহাম্মদ সর্দারের ছেলে।

ভিকটিমের অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সাগরের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরিচয়ের পর সাগর তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাগর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর শুক্রবার বিকালে ওই কিশোরী নিজের বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে পরিকল্পিতভাবে সাগর তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে একাধিক বার ধর্ষণ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, মেয়ে বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগী কিশোরীর বাবা ২১ আগস্ট বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ডিএমপি ভাটারা থানা পুলিশের সহায়তায় এসআই আবদুল আলিম বুধবার দিবাগত রাত ২টায় একটি বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করেন।

/এমএএ/
সম্পর্কিত
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী