বিএনপি দলীয় প্রতীকেও ইউপি নির্বাচনে অংশ নেবে: রিজভী

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ০৭:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ০৮:২১

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করার বিষয়ে আওয়ামী লীগ সরকারের অশুভ উদ্দেশ্য রয়েছে। এরপরও ইউনিয়ন পরিষদসহ যেখানে নির্বাচনে প্রতিযোগিতার সুযোগ থাকবে সেখানে বিএনপি অংশ নিবে।

তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ্ঞাবহ দুদককে দিয়ে তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

রুহুল কবীর রিজভী লন্ডনে তারেক রহমানকে হুন্ডির মাধ্যমে হাওয়া ভবনের এক কর্মচারী শামসুজ্জোহা ফরহাদ টাকা পাঠাচ্ছে একটি দৈনিকে প্রকাশিত এমন প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, এ নামে আমরা কাউকে চিনি না। এটা সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ।
বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরতলির চার তারকা হোটেল নাজ গার্ডেনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, সহ-সভাপতি খাজা ইফতেখার, আবদুর রহমান, আলী আজগর তালুকদার হেনা, জানে আলম খোকা, আহসানুল তৈয়ব জাকির, তাহাউদ্দিন নাইন, অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, অ্যাডভোকেট রাফী পান্না, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, দেশে খুন, গুম ও ভিন্নমতের মানুষের ওপর নির্যাতন বেড়েছে। মিথ্যা মামলায় প্রতিদিন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এর মধ্যেই দল পুনর্গঠনের কাজ চলছে। শিগগিরই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সামনে অবশ্যই নতুন কর্মসূচি আসবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও দল পুনর্গঠিত হচ্ছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম