জামালপুরে যমুনা তীরবর্তী ১৩ ইউনিয়ন প্লাবিত

জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ২০:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:৪০

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের পাঁচটি উপজেলার তেরোটি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যাপ্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

মঙ্গলবার বিকাল ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ এবং পানিমাপক (গেজ পাঠক) আব্দুল মান্নান।

জেলার ইসলামপুর উপজেলার বেলাগাছা, চীনাডুলী, কুলকান্দি, নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন; দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়ন; মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ও জোড়খালী ইউনিয়ন; সরিষাবাড়ী উপজেলার পিংনা, আওনা ও সাতপোয়া ইউনিয়ন এবং বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছেন।

বাড়িঘরে ঢুকেছে পানি জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী বলেন, ‘দেওয়ানগঞ্জ উপজেলায় ৪২টি এবং ইসলামপুর উপজেলায় ১৪টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের