কথিত বন্ধুর বিরুদ্ধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

নোয়াখালীতে বেড়াতে নেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২৫) তার কথিত বন্ধুসহ চার জন সংঘবদ্ধ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার দুপুরে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ওই নারীর কথিত বন্ধু রাকিবকে (২৫) গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, জেলার সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর রমিজ গ্রামের আনোয়ারুল হকের ছেলে মো. রাকিবের (২৫) পরিচয় ছিল। পরিচয়ের সূত্র ধরে রাকিব তাকে রবিবার বিকালে নোয়াখালী সদরের ধর্মপুর গ্রামের নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে নিয়ে যান। সেখানে দিনভর ঘুরে সন্ধ্যা সাড়ে ৬টায় রাকিব তাকে ধর্মপুর গ্রামের ইব্রাহিম মেম্বারের মৎস্য খামারে যান। সেখানে প্রথমে রাকিব ধর্ষণ করেন। এরপর তার বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭) ও সাইফ উদ্দিন (২৮) ধর্ষণ করে পালিয়ে যান। খবর পেয়ে, সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রবিবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবকে আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘ধর্ষণের শিকার নারী ও তার কথিত বন্ধু উভয়েই বিবাহিত। তার পরেও তারা প্রেম করছিল। ওই প্রেমের সূত্র ধরে রাকিব ওই নারীকে বেড়াতে নিয়ে গিয়ে তিন বন্ধুসহ ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী চার জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে। পুলিশ অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাকি তিন আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের