বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৯:০২

নীলফামারী নীলফামারীর ডিমলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
শনিবার দুপরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,শুক্রবার রাতে উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের রশিদুল ইসলামের মেয়ে ও ছাতনাই কেরামতিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলামের (১৮) বিয়ের আয়োজন চলছিলো। এমন খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়। বিয়ের অনুষ্ঠান থাকা অনেকেই পালিয়ে গেলেও কনের বাবা রশিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান,জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম