প্রেমের টানে বাগেরহাট থেকে ভারতে যাওয়ার পথে তরুণী আটক

হিলি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

প্রেমের টানে ভারতে পাড়ি জমানোর উদ্দেশ্যে বাগেরহাট থেকে দিনাজপুরের হিলি সীমান্তে আসা এক (১৮) তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিলির একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ওই তরুণী বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা। ইতোমধ্যেই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা হিলির উদ্দেশে রওয়ানা হয়ে রাস্তায় রয়েছেন। আসার পর তাদের হাতে ওই তরুণীকে তুলে দেওয়া হবে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই তরুণী ভারতের মালদহ এলাকার কিরণ নামের এক ছেলের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে তার বাবা-মার সঙ্গে রাগারাগি হওয়ায় ভারতে ওই ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি শুক্রবার রাতে হিলিতে আসেন। এখানে স্থানীয় একটি আবাসিক হোটেলে তিনি রাত্রিযাপনের জন্য ওঠেন। এই পথ দিয়ে ভারতের ওই ছেলের চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। আমরা খবর পেয়ে রাতেই তাকে সেখান থেকে উদ্ধার করি।’

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী