চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে পেটালেন ছাত্রলীগ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৬, ১৯:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৯:২৬

মানিকগঞ্জ চাঁদা দিতে অস্বীকার করায় মানিকগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের বেউথা এলাকায় নাভানা কনস্ট্রাকশন নামের ওই ঠিকাধারি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আলমগীর শেখ মারধরের শিকার হন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
আলমগীর শেখ বেউথা কালীগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন মেয়র রমজান আলী সেতুর ঠিকাধারি প্রতিষ্ঠান নাভানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
ওই প্রকৌশলী জানান, গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সমাপ্ত হোসেন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করলে রবিবার দুপুরের দিকে সমাপ্তের নেতৃত্বে ৬/৭ জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে তার নিজ অফিস রুমে মারধর করে।

জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাদিকুল ইসলাম সোহা সমাপ্ত হোসেনের সহসভাপতি পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে প্রকৌশলী আলমগীর শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম