‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা কৃষি সম্প্রারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের প্রশিক্ষক জিএম এ গফুর, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, সদর উপজেলা সহকারী কৃষি অফিসার কিরনময় সরকার।
রবিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। মেলায় ২৩টি স্টল অংশ নিচ্ছে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।
/আরএ/








