দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৫:৪৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:৪৪

পঞ্চগড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, শনিবার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল ঠুটাপাখুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার আফজল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)।

স্বজনদের আহাজারি পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে রাশেদুল এবং একই এলাকার তবিবর রহমানের ছেলে শাহিন হোসেন (২০) বাড়ি থেকে মোটরসাইকেলে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। পথে জগদল ঠুটাপাখুরী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদুল এবং অপর মোটরসাইকেলের আরোহী রিফাদুজ্জামান বাবুর মৃত্যু হয়। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহী শাহিন এবং তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ এলাকার আলমের ছেলে রনি (২২)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ও বাবুকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অপর আহত রনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম