ছাগল লাউগাছ খাওয়া নিয়ে মারপিটে এক ব্যক্তির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৮:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:২৯

বগুড়ার সারিয়াকান্দিতে সাহেব আলী ফকির (৪৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। ছাগল লাউগাছ খাওয়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত হওয়ার পর তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে সারিয়াকান্দি থানার এসআই বাবর আলী জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার রাতে তিনি মারা যান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাহেব আলী ফকির সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শঙ্করপুর চরের লোকমান আলী ফকিরের ছেলে। মঙ্গলবার দুপুরে ছাগল লাউগাছ খাওয়া নিয়ে সাহেবের সঙ্গে তার ভাইরার ছেলে মোমিন মণ্ডলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারপিট করলে সাহেব আলী গুরুতর আহত হন। তাকে প্রথমে পার্শ্ববর্তী জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। পথিমধ্যে সাহেব আলী মারা যান।

এসআই বাবর আলী জানান, তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে আহত সাহেব আলী মারা গেছেন। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম