অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১২:৪৩আপডেট : ০৩ জুন ২০২৬, ১২:৪৩

ঢাকার আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের অবহেলায় ছয় শিশুর মৃত্যুতে বিচারিক আদালতে ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বিচারিক আদালতের বিচারক আবেগতাড়িত হয়ে রায় দেবেন না আমি জানি। ছয়টি শিশু অবহেলায় মারা গেছে। আমার মনে হয় না তারা ছাড় পাবে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পোস্টমর্টেম ছাড়া মামলায় ছাড় পাওয়ার সুযোগ প্রশ্নে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল আইন অনুযায়ী রিপোর্টের ওপর ভিত্তি করে আদ্-দ্বীন হাসপাতালে বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ একটি সুবিধা নিতে পারে আইনে।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ঘটনাটি মর্মান্তিক একটি ইস্যু এবং সবাই জানে। জজরা আবেগতাড়িত বিচার করবেন না। এটাও বাস্তবতা পুরোপুরি অবহেলার কারণে ছয়টা শিশু মারা গেছে।

সাখাওয়াত হোসেন বলেন, রাজউকের রিপোর্ট অনুযায়ী, অনঅনুমোদিত কাঠামো। একটি মামলা হয়েছে, আমার মনে হয় না; আদ্-দ্বীন হাসপাতাল কোনও সুবিধা নিতে পারবে বা ছাড় পাবে।

এ সময় তিনি জানান, তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যায় জমা হবে। প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা সরকার নেবে বলেও জানান তিনি।

/এসও/আরকে/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার