ভাসানচর থেকে পালানোর সময় ২৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৯:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:৩৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নবাসী তাদের আটক করে পুলিশে খবর দেন।

আটককৃতরা হলো– রশীদ উল্লাহ (২৫), আনোয়ারা (২২), আমিন (৩), সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্লাহ (৩০), হাসিনা বেগম (২৬), নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), ইলিয়াস (৬ মাস), জোবায়ের (২০), ফাতেমা (১৯), সাদিয়া (৪), জাভেদ (১), একরাম উল্লাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), হাসান (৪), উম্মে কুলসুম (২০) ও ফাতেমা খাতুন (৫০)।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, বুধবার রাতে দালালের সহযোগিতায় ১০ শিশুসহ ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর জন্য রওনা হয়। পথে বুধবার দিবাগত রাতে দালাল ও নৌকার মাঝি তাদের সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে আটকদের রাখা হয়েছে। আজই তাদের ভাসানচরে পাঠানো হবে।

ইউএনও জানান, ভাসারচর আশ্রয়ণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কোস্টগার্ড এসে ওই ২৫ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম