সীমানা সংক্রান্ত জটিলতা: নীলফামারীতে পৌর ভোট অনিশ্চিত

নীলফামারী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১০:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১০:০৬

নীলফামারী পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতায় ভোট গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন  ও সমবায় মন্ত্রণালয় থেকে গতবছর ২৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর, ইটাখোলা, টুপামারী ও খোকশাবাড়ী ইউনিয়নের সীমানা বৃদ্ধি করে পৌরসভায় অন্তর্ভুক্তির জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। নীলফামারী
এদিকে চার ইউনিয়নে পৌরসভায় অন্তর্ভুক্তির পক্ষে বিপক্ষে স্থানীয় জনগণ মানববন্ধন করে ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পাঠায়। ইটাখোলা ও কুন্দুপুকুর ইউনিয়নের এলাকাবসীর পক্ষে হাইকোর্টে একটি মামলা করা হলে এই অন্তর্ভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়। বর্তমানে মামলাটি চলমান অবস্থায় রয়েছে বলে জানান ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু। তিনি বলেন, একারণেই নীলফামারী পৌরসভার ভোট গ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে, ইসিসূত্রে জানা গেছে অর্ধশত পৌরসভায় নির্বাচনের প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় ২৩৪ পৌরসভা নির্বাচন শেষে দ্বিতীয় দফায় এ সব পৌরসভায় নির্বাচন করতে চায় ইসি। এ জন্য সম্ভব্য পৌরসভার তালিকাও প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহে কমিশন বৈঠকে এসব এলাকায় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সূত্র জানায়।
ইসির সহকারী সচিব মো.রাজীব আহসান বলেন, এবার ৪৮টি পৌরসভায় নির্বাচনের জন্য প্রস্থতি নেওয়া হচ্ছে। কিন্তু কিছু পৌরসভায় মামলা থাকায় সেগুলোতে নির্বাচন করা যাচ্ছে না। এছাড়াও এর মধ্যে দুটি পৌরসভায় ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম চলছে।
সারাদেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টি পৌরসভার নির্বাচন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সূত্র জানায়, বাকি ৮৯টির মধ্যে ৩৮টি পৌরসভায় দীর্ঘদিন থেকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এখনই নির্বাচন করা সম্ভব হবে না। কয়েকটিতে আগেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়া ৪৮টি পৌরসভায় বিভিন্ন সময়ে মেয়াদ শেষ হতে যাচ্ছে। কমিশনের নির্দেশে এ সব পৌরসভার তালিকা করে নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

মেয়াদ শেষ হয়ে যাওয়া নির্বাচন যোগ্য ৪৮ টি পৌরসভার মধ্যে নীলফামারী জেলার ডোমার উপজেলার নাম রয়েছে। স্থানীয় সরকার আইন ২০০৯ এ বলা আছে, পৌরসভা গঠনের পর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত ওই পৌরসভার মেয়াদ থাকবে। র্নিবাচনের ক্ষেত্রে আইনে উল্লেখ রয়েছে, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পুর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

জানা যায়, গত বছর ১৭ জুন স্থানীয় সরকার বিভাগ থেকে সারা দেশের পৌরসভাগুলোর আলাদা তালিকা ও মেয়াদোত্তীর্ণ পৌরসভার তালিকা কমিশনে পাঠানো হয়েছে। সর্বশেষ নির্বাচনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ দিয়ে ৩২৩টি পৌরসভার তালিকা দেয় সরকার। এর মধ্যে ২০১১ সালে জানুয়ারিতে ২৪০টি পৌরসভার ভোট হয়েছে বলে উল্লেখ করা হয়।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম