মাগুরায় চার খুনের ঘটনায় এক আসামির স্বীকারোক্তি

মাগুরা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ২২:৪৬আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২২:৪৬

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে চার জনকে হত্যার ঘটনায় আসামি জামিল শেখ ওরফে জালাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।

এ ছাড়া গ্রেফতার অপর চার আসামিকে আদালতে উপস্থাপন করা হয়। সরকার ও আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য শেষে প্রধান আসামি নজরুল মেম্বার ও তুহিন হোসাইনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া আসামি রিয়াজ হোসাইন ও ইয়ামিন হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, রবিবার ঢাকার গাবতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাগুরা গোয়েন্দা পুলিশ আসামিদের গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলামের সমর্থকদের সঙ্গে একই ওয়ার্ডের অপর মেম্বার প্রার্থী সৈয়দ হাসানের সমর্থকদের সংঘর্ষে সবুর মোল্লা, কবির মোল্লা, রহমান মোল্লা এই তিন ভাই ও ইমরান হোসেন নামে অপর এক যুবক নিহত হন। ১৮ অক্টোবর আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে তার তিন ভাই হত্যার অভিযোগে নজরুল মেম্বারকে প্রধান আসামি করে ৬৮ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। অন্যদিকে ইমরান হোসেন হত্যার ঘটনায় তার মা ফরিদা বেগম ১৯ অক্টোবর ৫২ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় মোট ১১ আসামিকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশ।

আরও খবর:  পুনরায় হামলা-লুটপাটের আতঙ্কে গ্রাম ছাড়ছেন তারা

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম