ব্যাংকের সিঁড়িতে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

নওগাঁ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:১৮

নওগাঁয় প্রিমিয়ার ব্যাংকের সিঁড়িতে হামিদুল ইসলাম (৩৫) এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল জানান, বুধবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে।

আহত যুবক পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তিনি নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া থেকে একটি সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন।

ওসি জানান, টাকা জমা দেওয়ার জন্য সকালে ব্যাংকে আসেন হামিদুল। এ সময় সিঁড়িতে অজ্ঞাত এক ছিনতাইকারী তাকে ছুরি মের টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। এ সময় ওই ছিনতাইকারী পালিয়ে যায়। ঘটনার পর হামিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। আমরা আইনের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের