বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১৩:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:৪৯

দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেট নগরীতে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হবে সিলেটে তার প্রথম পদার্পণ। গত মেয়াদে দায়িত্ব পালনকালে ২০১২ সালে ২৪ মার্চ তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়েছিলেন। চারবছর পর একই স্থানে আবারও জনসভায় জনতার মুখোমুখি হবেন তিনি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেটের সড়কে চলছে তোরণ নির্মাণ

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে এলাকাজুড়ে চলছে সাজ সাজ রব। নগরীতে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। পরিষ্কার করা হয়েছে নগরীর রাস্তাঘাট। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার পদক্ষেপ নিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সফরকে ঘিরে নগরীতে ছয় স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট ওসমানী বিমানবন্দরসহ কিছু কিছু রাস্তায় যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ চলছে
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এক ইমেইল বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর কথা। ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সোয়া ১টার দিকে সিলেট সার্কিট হাউজে ফিরে নামাজ ও বিরতি শেষে দুপুর আড়াইটায় তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে পৌঁছাবেন। সেখানে প্রথমে দশটি প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর জনসভায় যোগ দিয়ে বিকাল পাঁচটার দিকে ফের হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফর সূচি থেকে এসব তথ্য জানা গেছে।

চলছে আলীয়া মাদ্রাসা মাঠে মঞ্চে ওঠার অস্থায়ী সড়ক নির্মাণ

প্রধানমন্ত্রীর সফর বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, প্রধানমন্ত্রীর সফর ও জনসভা সফল করতে একযোগে কাজ করা হচ্ছে।

স্মরণকালের বৃহত্তম জনসভা হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দিনদিন মানুষের আস্থা ও ভালোবাসা বাড়ছে। বঙ্গবন্ধু কন্যার প্রতি সেই ভালোবাসা থেকেই আলীয়া মাঠের জনসভায় লাখো মানুষ উপস্থিত হবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বেশ তোড়জোড় চলছে। সিলেটজুড়ে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তবে পুরো সফরে নিরাপত্তা দিকটি সমন্বয় করবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তাদেরকে সাহায্য করবে গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবের সদস্যরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে সড়ক পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জনসভায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। নিরাপত্তার বিষয়ে র‌্যাব-৯ এর সহকারী পরিচালক এসএম তানভীর আরাফাত বলেন, প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে পুলিশ। তাদের সহযোগী হিসাবে মাঠে থাকবে র‌্যাব। এ নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। এসএসএফ’র নির্দেশনা অনুসারে র‌্যাব কাজ করবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সামান্যতম ছাড়ও দেওয়া হবে না।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম