ডিজিটাল ভূমি জরিপের আওতায় আসছে সাবেক ছিটমহল

লালমনিরহাট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১৯:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:৫৯

Lalmonirhat  News_20-01-2016 (2)বাংলাদেশের ৪ জেলার অভ্যন্তরে অধুনালুপ্ত ভারতীয় ১১১টি ছিটমহলে বসবাসরত অধিবাসীদের ভূমি মালিকানা ডিজিটাল ভূমি জরিপের আওতায় আনা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সংগৃহীত কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য ভূমি রেকর্ড এবং জরিপ অধিদফতরের কাছে হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

বুধবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এসব ভূমি রেকর্ড ও জরিপ সংস্থার মহাপরিচালক আব্দুল জলিলের নিকট হস্তান্তর করেন।

সভায় সচিব মেছবাহ উল আলম বলেন, গত ৩১ জুলাই ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারত-বাংলাদেশের অভ্যন্তরের ১৬২ ছিটমহলের অধিবাসীদের দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার ইতিহাসের সমাপ্তি ঘটে। মানুষ হিসেবে বন্দীদশা থেকে মুক্তি পেলেও এবার ভূমির মালিকানা থেকেও মুক্তি মিলল অধুনালুপ্ত ছিটমহলবাসীদের।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিল। পরে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলসহ সফরসঙ্গীগণ পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে ভারতীয় অধুনালুপ্ত বিভিন্ন ছিটমহল পরিদর্শন এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে সাক্ষাত করেন।

সভায় ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জরিপ) রাফিউল আলম জানান, লালমনিরহাটের অধুনালুপ্ত ৫৯টি ছিটমহলে মোট ৩ হাজার ২৩৮ দশমিক ৭২ একর জমি রয়েছে। এরমধ্যে ২ হাজার ৭৩টি খানার মধ্যে মোট জনসংখ্যা রয়েছে ১০ হাজার ২৮৯জন। মোট খতিয়ান সংখ্যা হলো ৫ হাজার ৫৮৬টি। এছাড়া নীলফামারী জেলার ৪টি ছিটমহলে ১০৮ দশমিক ৫৩ একর জমি রয়েছে। এরমধ্যে ১১৯ খানার মধ্যে মোট জনসংখ্যা ৫৪৩ জন। মোট খতিয়ান ৪৭৬টি। 

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম