ভোটের আগেই এক ইউনিয়নের সবাই নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬:২৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে ভোটের আগেই চেয়ারম্যান, সব সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য (মেম্বার) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভোটের আগেই এই উপজেলার বারোটি ইউনিয়নের মধ্যে আটটির চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যের তেরোটি পদে একের অধিক প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে এই ইউনিয়নে আর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হলেন। এ ছাড়াও ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয় জন সদস্য ও তিন জন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইলসহ মোট তিনটি উপজেলার ৩৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একটিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৩২টি ইউনিয়নে ভোট নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম