২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

নওগাঁ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৭:০১আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:০২

নওগাঁর মান্দায় আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে এমরান হোসেন রানা (৩৮) নামে একজন নিহত হছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।

রানা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সমর্থক মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক মাওলানা সাইফুল ইসলাম শান্তর (৩৫) ওপর অতর্কিত হামলা চালান নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থী মারপিটের প্রতিবাদে সমর্থকদের নিয়ে সতীহাট বাসস্ট্যান্ডে অবস্থান নিলে পুনরায় হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের আট জন আহত হন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এমরান হোসেন রানা গুরুতর আহত হওয়ায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, রানার মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ‘এই ঘটনায় রানা নামে একজনের মৃত্যুর খবর জেনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী