পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

জয়পুরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৬, ০৯:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ০৯:০৮

জয়পুরহাট জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আয়নাল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জয়পুরহাট হাসপাতালে ভর্তির পর ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এএসআই রতন ও  কনস্টেবল আলমাস নামের পাঁচবিবি থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তারা পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে বুধবার দিনগত রাত ২টার দিকে পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাট এলাকায় পুলিশ অভিযানে নামে। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও  ঘটনাস্থল থেকে আয়নাল হোসেনকে পায়ের হাটুতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকের ৫টি মামলা রয়েছে। এছাড়া তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাদকের একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও একটি ভটভটি উদ্ধার করারও দাবি করেছে পুলিশ।

আয়রাল পাঁচবিবির মহাজন কলোনীর আবুল কাশেম এর ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, মাদক পাচারের খবর ধরতে গেলে উপজেলার ফিচকার ঘাটে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলি ছুঁড়লে আয়নাল গুলিবিদ্ধ হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী