তোফায়েল চেয়ারম্যানের ভাইয়ের বাসা থেকে ৩টি অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৬, ১৩:১৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৩:১৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের ভাইয়ের বাসা থেকে তিনটি দেশীয় এলজি রাইফেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই অস্ত্রগুলো মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বান্দরবান
পিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়িতে তোফায়েল আহমেদের ভাই জহিরের বাসার পেছনের মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় বাসায় জহির না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের প্রশিক্ষণের জন্য দেশের অন্য উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে রাজধানীতে উপস্থিত হন নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ। পরে রাত যাপনের জন্য সুন্দরবন হোটেলের ৪১৮ নম্বর কক্ষে ওঠেন তিনি। রাত আড়াইটার দিকে সেখানে পিবিআই সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও জানা গেছে, কাউন্টার ট্যারোরিজম এর ইউনিট প্রধান এনামুল কবির এর নেতৃত্বে পিবিআই এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। তারা ধারণা করছেন, অস্ত্রগুলো মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, পিবিআই বৃহস্পতিবার দুপুরে ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে সংবাদকর্মীদের আনুষ্ঠানিকভাবে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানাবেন।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম