নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৪:২১আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪:২১

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় সাজিদ হোসেন নামে এক যুবককে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ নভেম্বর) রাত ১১টায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে কাজ করছে।

সাজিদ তল্লা ছোট মসজিদ এলাকার রিপন হোসেনের ছেলে।

জানা গেছে, কিল্লার পাশের মাঠে ব্যাডমিন্টন খেলা ও মাদক ব‍্যবসায় বাধা দেওয়া নিয়ে একই এলাকার আদম ও কদম নামে দুই ভাইয়ের সঙ্গে সাজিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সাজিদকে পিটিয়ে ও ছুরি দিয়ে বুকে আঘাত করে গুরুতর জখম করে। পর আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আদম ও কদম দুই ভাই এলাকায় সন্ত্রাস ও মাদক ব‍্যবসা করে। এর আগে তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি