ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র হিমেল কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৫:১৮আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫:১৮

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেল হামিদ সিকদারের সন্ধান মিলেছে জেলখানায়। সোমবার (২২ নভেম্বর) টাঙ্গাইল কারাগারে থাকার বিষয়টি তার পরিবার নিশ্চিত হয়। গত শুক্রবার খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় অন্যের পরীক্ষা দিতে গিয়ে হিমেল আটক হন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

হিমেল সখীপুর উপজেলার জামাল হাটকোড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র এবং ঢাকার সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গত শুক্রবার জেলার সখীপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন হিমেল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার এক পর্যায়ে তার পরিবার জানতে পারে হিমেল টাঙ্গাইল জেলখানায় রয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি বলেন, ‘গত শুক্রবার টাঙ্গাইল টেক্সাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে রেজোয়ানুল হক নামে একজনের পরিবর্তে হিমেল পরীক্ষায় অংশ নেন। সে সময় তাকে আটক করা হয়। তিনি রেজোয়ানুল হকের পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।’

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী