চুয়াডাঙ্গায় প্রায় ৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টাউন ফুটবল মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ও রোড রোলার দিয়ে পিষ্ট করে এগুলো ধ্বংস করা হয়।
ধ্বংসপ্রাপ্ত মাদকের মধ্যে রয়েছে ৩৮ হাজার বোতল ফেনসিডিল, ৪৪ হাজার বোতল মদ ও ১৯ কেজি গাঁজা। গত এক বছরে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা এই মাদকদ্রব্যগুলো উদ্ধার করে বিজিবি।
এর আগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার ফরিদ হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল লা হে মং, জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা।
/আরএ/








