কাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

রংপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:৫৫

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ট্রাকচাপায় দুই নারীসহ জুতা কারখানার তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন শ্রমিক। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাতে তারাগঞ্জ থানার ওসি ফারুখ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তারাগঞ্জ উপজেলা সদরের অদূরে একটি জুতা কারখানায় শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে কয়েকজন শ্রমিক রিকশাভ্যানে কারখানা থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে আসছিলেন। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত এবং দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাথি বেগম (৩৫) বাড়ি তারাগঞ্জ হাসপাতালের পেছনে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

ওসি জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের