নবনির্বাচিত ইউপি সদস্যের ভাতিজার মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১২:৫০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২:৫৬

দিনাজপুরের নবাবগঞ্জে সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌরভ ১নং জয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা এবং ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, সকালে স্থানীয়রা পায়ের রগ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের দুই পায়ের রগ কাটা রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম