সাতক্ষীরায় নবজাতক হত্যার দায়ে মায়ের ফাঁসি

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৬, ২১:৫২আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২২:০১

অাদালত সাতক্ষীরায় নবজাতক হত্যার দায়ে রিজিয়া খাতুন (২৬) নামে এক নারীর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শরীফ এএম রেজা জাকের এই আদেশ মামলায় কাশেম কাপালী নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রিজিয়া খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল মাজেদ গাজীর মেয়ে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গণি জানান,২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের পুকুর পাড় থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, ওই গ্রামের রিজিয়া খাতুন ও পাশের পাইকাড়া গ্রামের কাশেম কাপালীর অবৈধ সম্পর্কের ফসল ছিল ওই নবজাতক। প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও পরে ময়নাতদন্তে ওই নবজাতককে শ্বাসরোধে হত্যার প্রতিবেদন দেওয়া হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হলে পুলিশ রিজিয়া খাতুন ও কাশেম কাপালীকে গ্রেফতার করে।
একপর্যায়ে রিজিয়া খাতুন আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। পরে  সাক্ষীদের সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে আদালত রিজিয়া খাতুনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। কাশেম কাপালীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
/জেবি/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম