রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষ ২০১৫-২০১৬ সেশনে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে ২৪ জানুয়ারি। আর ক্লাস শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।
বৃহস্পতিবার রুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ২৪ জানুয়ারি (রবিবার) বিকাল ৩টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে। প্রথম বর্ষে ভর্তি সব শিক্ষার্থীকে দুপুর আড়াইটার মধ্যেই নিবন্ধন করতে হবে।
ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ।
আগামী ২৫ জানুয়ারি (সোমবার) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। কোনও শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।
উল্লেখ্য, প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এই মুহূর্তে কোনও শিক্ষার্থীকে রুয়েটের আবাসিক হলে থাকার ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়।
/জেবি/এমএসএম/








