সৌদি আরবে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

সৌদি আরবের রিয়াদে প্রাইভেটকারের ধাক্কায় সোহেল (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ থানার ‍ওসি দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে সৌদি আরবে যান সোহেল। রিয়াদে একটি কফি হাউসে চাকরি করতেন তিনি। সোমবার রাতে সোহেল ডিউটি শেষে বাসা ফিরছিলেন। রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা সিগন্যাল এলাকায় রাস্তা পারাপারের সময় তিনি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবরের পর থেকেই সোহেলের পরিবারে চলছে আহাজারি।

নিহতের বাবা আব্দুল লতিফ জানান, সোহেলের এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। পরিবারেরও তেমন কোনও সম্পদ নেই। সরকারের কাছে আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম