নৌবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় জেলে কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ২১:০০আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২১:০৩

নৌবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় জেলে কারাগারে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ১০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়। বাগেরহাট কারাগারের ডেপুটি জেলার শেখ মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
আটক জেলেরা হলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার হারাধন দাস (৪৮),  কিশোর দাস (৫০),  প্রভাত দাস (২১), শ্বেত দাস (৪৫), অমল দাস (২৪), গুরুধন দাস (৩২),  সৌরভ দাস (১৮),  একাদশী  মণ্ডল (৪৫), সঞ্জিত দাস (২২) ও সঞ্জিত দাস (২৬)।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনীর হাতে ট্রলারসহ আটক ১০ ভারতীয় জেলেকে শুক্রবার বিকেলে মংলা থানায় হস্তান্তর করা হয়। সন্ধায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাদের কাছ থেকে উদ্ধার করা মাছ নিলমের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলেও তিনি জানান।

বাগেরহাট কারাগারের ডেপুটি জেলার শেখ মো. রাসেল জানান, মংলা থানায় দায়ের করা একটি মামলায় আটক ১০ ভারতীয় জেলেকে শুক্রবার রাত ৮টায় জেল হাজতে পাঠানো হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম