মেহেরপুরে আলগামন চালক খুন

মেহেরপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ২৩:২৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২৩:২৮

মেহেরপুর মেহেরপুরে ছিনতাইকারীদের হাতে নাছির উদ্দীন (৪৫) নামে এক আলগামন চালক খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আলগামনটি নিয়ে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান।
নিহত নাছির উদ্দীন সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফরজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে স্যালো ইঞ্জিন চালিত আলগামন নিয়ে ভাড়ার উদ্দেশে বারাদী বাজারে যাচ্ছিলেন নাছির উদ্দীন। মেহেরপরু-চুয়াডাঙ্গা সড়কের পাটকেলপোতা যাত্রী ছাউনির কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে আলগামনটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম