ভোটে হেরেও প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১৬:১০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:১০

সাতক্ষীরার গাবুরায় ভোটে হেরেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধী পরিবারকে ঘর সংস্কার করে দিয়েছেন মেম্বার প্রার্থী কামরুল ইসলাম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি ঘর তৈরির প্রয়োজনীয় উপকরণসহ কাঠমিস্ত্রী ও লোকজন নিয়ে ঘরটি সংস্কার করে দেন।

দেখা যায়, নির্বাচনে অংশ নিয়ে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে কেউ কথা রাখে না। কিন্তু ভোটে পরাজিত হয়েও কথা রেখেছেন কামরুল। রবিবার (২৬ ডিসেম্বর) গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে পরাজিত হয়েও একদিন পর বাকপ্রতিবন্ধীর ঘর সংস্কার করে দিয়েছেন তিনি।

পরাজিত প্রার্থীর এ কাজে সন্তোষ প্রকাশ করে স্থানীয়দের অনেকে বলেন, এমন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষকে সমাজের নেতৃত্বে আনা দরকার।

এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, ‘জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের জন্য কাজ করা যায়। এ জন্য প্রতিবন্ধীর ঘর সংস্কার করে দিলাম। আগামী দিনেও মানুষের পাশে থাকতে চাই।’

/আরকে/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম